টয়লেটের ফ্ল্যাশে রয়েছে '২ বাটন'! কিন্তু কেন জানেন?

Odd বাংলা ডেস্ক: টয়লেট ব্যবহারের বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, যা সকলে জানেন না, আবার অনেকে জেনেও মানেন না। বিশেষ করে তা যদি কমন টয়লেট হয় তাহলে অনেকেই অনেক সমস্যার মুখোমুখি হন নিঃসন্দেহে। কেউ হয়তো কাজ সেরে সঠিকভাবে টয়লেট পরিষ্কার রাখল না, আবার কেউ এতোটাই জল ব্যবহার করল যে তা অপচয়ই বলা যেতে পারে।

কিন্তু একটু সচেতন হলেও অনেক অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু এড়িয়ে যাওয়া যায়। সোশ্যাল মিডিয়ারও সাহায্য নেওয়া যেতে পারে সেই সচেতনতার ক্ষেত্রে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে। জল যেমন ব্যবহার করতে হবে (অনেক দেশে টিস্যু পেপারই শেষ কথা, পানি সেখানে ব্যবহৃত হয় না) তেমনই মনে রাখতে হবে এই জল ব্যবহারের মাত্রাটাও।

আপনারা অনেকেই টয়লেটে ফ্ল্যাশে দুটি বাটন নিশ্চয় লক্ষ্য করেছেন। বলতে পারবেন দুটি বাটন কেন সেখানে দেওয়া রয়েছে? আসলে আগের দিনের টয়লেটের ফ্ল্যাশে থাকত টানা দড়ি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্যান্ডেল থেকে তা চলে এল বাটনে। তবে আধুনিক টয়লেটের ফ্ল্যাশ হিসেবে দুটি বোতাম বা বাটন থাকে।

জনসংখ্যার ক্রমবর্ধমান হারের কারণে দিন দিন বাড়ছে জলের চাহিদা। এই বাড়তি চাহিদার যোগানে দিন দিন কমে আসছে ব্যবহার্য জলের পরিমাণ। তাই শৌচকার্যে জলের অপচয় রুখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। দু'টি বাটনের পরিকল্পনা সেখান থেকেই আসে ফ্ল্যাশ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মাথায় আসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.