পোশাক থেকেও মৃত্যু!
Odd বাংলা ডেস্ক: পোশাক আমার মৌলিক চাহিদার মধ্যে একটি। এটি যে শুধু আমাদের আব্রু রক্ষা করে, তাই নয়। আমাদের ফ্যাশন, আভিজাত্য ও সামাজিক অবস্থা সবকিছুর পথনির্দেশ করে। কিন্তু এই পোশাক পরিধানেও বেশকিছু সাবধানতা মেনে চলা উচিৎ। কারণ এমন সব পোশাক আছে, যার ফলে শরীরে অনেক রোগ বাসা বাধতে পারে। মৃত্যুও ঘটতে পারে। কি সেই পোশাক দেখে নিই-
ফেব্রিকযুক্ত পোশাক
এই কাপড়গুলো মূলত নাইলন, পলিস্টার, রেয়ন এবং অ্যাক্রিলিক দিয়ে তৈরি যাতে কেমিকেল এবং ডাইং এর ক্ষার থাকে। এই কাপড়ে অতি মাত্রায় কৃত্রিম আশ দিয়ে তৈরি করা হয়। কৃত্রিম কাপড়ের তৈরি পোশাক কখনোই শরীরের জন্য ভালো হয়না।
উঁচু হাই হিল
হাই হিলের পায়ের গোড়ালি উচু হয়ে থাকে। ফলে গোটা শরীরের মাংশপেশীতে টান পড়ে। এর ফলে পায়ের মাংস পেশির গঠন পাল্টে যেতে পারে এবং ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। কেউ বলছেন এ অভ্যাস থেকে আর্থারাইটিসের ঝুঁকি বাড়তে পারে। হাই হিলের জুতো থেকে দুর্ঘটনা আর জখমের ঘটনাও ঘটে।
স্কিন টাইট জিনস
আঁটসাঁট জিনস নিতম্ব ও হাঁটুর স্বাভাবিক নড়াচড়া ব্যাহত করে, যার প্রভাব পুরো শরীরের ওপর পড়ে। ব্যাকপেইন বা পিঠে ব্যথা এবং ঘাড়ে ব্যথার জন্য এই প্যান্ট অনেকটাই দায়ী। আঁটসাঁট জিনস শরীরে অস্বস্তি তৈরি করে। এ ধরনের কাপড় শরীরকে অবশও করে দেয়। তা ছাড়া এ ধরনের পোশাক ঊরুতে ব্যথার অন্যতম কারণ।
ভারি হ্যান্ডব্যাগ
কাঁধের একপাশে ভারি হ্যান্ডব্যাগ নিয়ে চললে আরেক কাঁধে ভারসাম্যের সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ দুই কাঁধের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়। এতে করে মাংশপেশীতে টান পড়ে। অনেক সময়ে ব্যথাও হতে পারে। মেরুদণ্ড ও হাড়ের গঠনে সমস্যাও তৈরি হতে পারে।
ডিটারজেন্ট পাউডার এবং সাবান
গায়ে হঠাৎ চাকা চাকা দেখা গেলে, লালচে র্যাশ উঠলে সাবধান হোন। গায়ের পোশাকের কারণেও এমনটা হতে পারে। ডিটারজেন্ট পাউডার এবং সাবানে পরিস্কারক কেমিকেল থাকে। এগুলো সুগন্ধ আনে এবং জীবানুমুক্ত করে। এই কেমিকেলের ফলে ত্বকে একসিমা এবং অন্যান্য ত্বকের রোগ দেখা দেয়।
যে কাপড় নিয়মিত ধোয়া হয়না
বিশেষ করে শীতের কাপড়গুলো অঅমরা নিয়মিত ধুই না। এতে করে বিভিন্ন রোগজীবানু বাসা বাধে কাপড়ে। এগুলো গায়ে দিলে ত্বকে অনেক রোগ দেখা দিতে পারে। সেই সঙ্গে ধুলোবালি জমে থাকে। হাচি, কাশি এবং হাঁপানি রোগ দেখা দিতে পারে। পায়জামা জাতীয় পোশাক প্রতিদিন ধুতে হবে। এছাড়া অন্তর্বাসগুলোও অবশ্যই নিয়মিত ধুতে হবে। না হলে নানা রোগ বাসা বাধবে।





Post a Comment