বাড়িতে সত্য নারায়ণ পুজো করছেন, এই ভুলগুলি করলেই কিন্তু বিপদ!
Odd বাংলা ডেস্ক: সনাতন ধর্ম অনুযায়ী দেবতাদের মধ্যে প্রধান হলেন শিব ও বিষ্ণু। কিন্তু নারায়ণ বা বিষ্ণুকেই বলা হয় 'পুরুষোত্তম'। পুরুষোত্তম কথার অর্থ হল শ্রেষ্ঠ পুরুষ। তাই বিষ্ণুকে পুজো করার সময়ে এই ভুলগুলি ভুলেও করবেন না।
- সকালে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে বিষ্ণুপুজো করুন।
- খাবার খেয়ে পুজোয় বসবেন না।
- পুজোয় বসার আগে অবশ্যই পা ধুয়ে ঠাকুর ঘরে প্রবেশ করুন।
- বিষ্ণুর মূর্তি স্নান করানোর সময়ে, মূর্তিটি কখনওই বাঁ হাতে ধরবেন না।
- অন্য কারও থেকে ফুল বা পাতা ধার করে এনে খবরদার পুজো করবেন না।
- পুজোয় বসার আগে বা পুজো করার সময়ে কখনওই পান বা পান মশলা চিবোবেন না। ধূমপানও করবেন না।
- ধূপে ঘি না মিশিয়ে ব্যবহার করবেন না।
- প্রসাদ রান্না করার সময়ে শুধু ঘি ব্যবহার করুন।
- নীল পোশাক পরে বিষ্ণুপুজো করবেন না।
- সুতো দিয়ে সলতে বানাবেন না। অবশ্যই তুলো দিয়ে বানান।





Post a Comment