করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেও নেই নিস্তার! হতে পারে ভয়ঙ্কর ফাঙ্গাল ইনফেকশন


Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা মানুষদের যেন দুঃসময় পিছু ছাড়ছে না। আর এবার উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা দাবি করেছেন, করোনার হাত থেকে সুস্থ হয়ে ওঠা মানুষদের মধ্যে দেখা যাচ্ছে ভয়ঙ্কর ফাঙ্গাল ইনফেকশন  ৷ এর জেরে বহু মানুষের দৃষ্টিশক্তিও চলে যাচ্ছে ৷ হাসপাতালের ENT চিকিৎসকদের কাছে গত ১৫ দিনে প্রায় ১৩টি এরকম মামলা এসেছে ৷ এদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষের চোখের দৃষ্টি চলে গিয়েছে ৷

দিল্লিতে ৩ থেকে ৭ই ডিসেম্বরের মধ্যে সংক্রমণের হার লাগাতার কমতে দেখা গিয়েছে ৷ স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে,একদিন আগে কোভিড ১৯-এর ৭২৩৩৫ নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে নতুন সংক্রমণে বিষয়ে জানা গিয়েছে ৷ আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫৬১১ নমুনা পরীক্ষা করা হয়েছে৷

তবে, গত কয়েকদিনে দিল্লিতে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৷ রবিবার দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের ১৯৮৪টি নতুন কেস ধরা পড়েছে ৷ তবে সংক্রমণের হার কমে ২.৭৪ শতাংশ হয়েছে৷ দিল্লির স্বাস্থ্য বিভাগের আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার মহামারির জেরে আরও ৩৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০,০১৪ হয়ে গিয়েছে ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.