পুত্রবধূর সঙ্গে পরকীয়া! বৌমাকে পেতে ছেলেকেই খুন করলেন বাবা!
Odd বাংলা ডেস্ক: পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেন ৬০ বছরের এক বৃদ্ধ বাবা। আর এ কাজে সহযোগীতা করেছিল পুত্রবধূও! চাঞ্চল্যকর এ ঘটনা পঞ্জাবের।
পঞ্জাবের ছোটা সিংয়ের ছেলে রাজবিন্দর সিং এই ঘটনার ১২ বছর আগে বিয়ে করেছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অন্যত্র থাকতেন তিনি। পরে বাবাকে নিজের কাছে নিয়ে এসে রাখেন রাজবিন্দর। সে সুযোগে পুত্রবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন তিনি।
স্ত্রীর সঙ্গে বাবার এই সম্পর্কের কথা জানতে পেরে বাবাকে ভাইয়ের বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নেন রাজবিন্দর। কিন্তু বাবা এ সিদ্ধান্ত মানতে নারাজ। পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানো ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ কাজে পুত্রবধূও শ্বশুরের সঙ্গে যোগ দেয়। দুজনে মিলে ঘুমের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে রাজবিন্দরকে। পরে মরদেহ ব্যাগে ভরে রাতের অন্ধকারে ড্রেনে ফেলতে যান পাষণ্ড বাবা। আর তখনই এ দৃশ্য এক প্রতিবেশী দেখতে পান। এরপর ধরা পড়েন তিনি। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ছেলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।
এদিকে পুলিশি জেরায় ছেলেকে হত্যা এবং পুত্রবধূর সঙ্গে প্রেমের অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন ছোটা সিং।





Post a Comment