চা খাওয়ার পর ফেলে দিচ্ছেন টি-ব্যাগ? ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ দিতে পারে এটি
Odd বাংলা ডেস্ক: সকাল এবং বিকেলে এক কাপ চা খান না, এমন মানুষের সংখ্যা থাকলেও, তা খুবই কম। লিকার চা পান করাটা যেমন স্বাস্থ্যকর তেমনই তা কিন্তু ত্বক এবং চুলের যত্নেও দারুণ কার্যকর। চাপাতার একগুচ্ছ গুণাগুণ নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন, জেনে নিন চা-পাতার উপকারিতা-
- টোনার হিসাবে কাজ করে- আপনার টোনার শেষ হয়ে গেলে আপনি লিকার চা টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। এটা আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। মুখে একটা টি-ব্যাগ লাগিয়ে তারপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলুন।
- চোখের ফলা ভাব কমায় এবং ডার্ক সার্কল দূর করে- চায়ে থাকা ক্যাফাইন ত্বকের নিচে রক্তজালককে সংকুচিত করে এবং ডার্ক সার্কল দূর করে। চায়ে উপস্থিত ট্যানিন ফোলা ভাব দূর করে। এর জন্য টি-ব্যাগ জলে ভিজিয়ে চোখের ওপরে ৫-১০ মিনিট ধরে রাখতে হবে। এই পদ্ধতি রোজ অবলম্বন করলে চোখের ফোলা ভাব এবং ডার্ক সার্কল দূর করা সম্ভব।
- মুখ পরিষ্কার করে-লিকার চায়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা ত্বক পরিষ্কার করে এবং ত্বকে পুষ্টি প্রদান করে। কিছুটা চা-পাতা নিয়ে ফোটান। তারপর বেটে ঘন মিশ্রণ তৈরি করুন। তারপর ঠাণ্ডা করে মাস্ক হিসাবে মুখে লাগান আর তফাতটা দেখুন!
- রোদে পোড়া ত্বকের কালো ভাব দূর করে- চায়ে উপস্থিত ট্যানিক অ্যাসিড ত্বকের কালো ভাব দূর করে। এর জন্য একটা পাত্রে কিছুটা চা জলে ফোটাতে হবে। তারপর ঠাণ্ডা হলে একটা তোয়ালে চুবিয়ে আধঘন্টা প্রয়োজনীয় স্থানে ধরে রাখতে হবে। মুখের ত্বকে জ্বালা ভাব কমাতে সরাসরি টি-ব্যাগ ব্যবহার করতে পারেন।
- স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন- টি-ব্যাগ ফেলে না দিয়ে সেগুলো স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। ব্যবহার করা টি-ব্যাগ শুকিয়ে স্ক্রাবার হিসাবে ব্যবহার করুন। মুখ মুছে মইশ্চারাইজার মাখুন। চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মুখকে উজ্জ্বল, নরম ও মসৃণ করবে।
- ফাটা ঠোঁট দূর করে- শীতকালে ঠোঁট ফাটার সমস্যা লেগেই থাকে। আর গ্রিন টি ঠোঁট ফাটা দূর করে। একটা গ্রিন টি ব্যাগ নিয়ে উষ্ণ গরম জলে ডুবিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। এর ফলে আপনার ঠোঁটের শুষ্কভাব দূর হবে এবং ঠোঁট আর্দ্রতা ফিরে পাবে।
- হেয়ার কালারের কাজ করে- চুলে কালো রঙ করতে হলে কিছুটা কালো চা হেনার সঙ্গে মিশিয়ে মাখুন আর তফাতটা লক্ষ্য করুন। পাকা চুলের জন্য সাময়িক হেয়ার কালারের কাজ করে কালো চা।
- চুল স্বাস্থ্যকর করে- লিকার চা দিয়ে চুল ধুয়ে ফেললে চুলের স্বাস্থ্য ভাল হয়। চুল পোড়া রোধ করতে চা পাতা জলে ফুটিয়ে ঠাণ্ডা করুন। তারপর সেটা চুলে, মাথার তালুতে স্প্রে করুন। চুল মজবুত এবং সুন্দর হবে।





Post a Comment