করোনা আক্রান্ত মহিলাদের তুলনায় পুরুষদেরই মৃত্যুহার বেশি, জানাচ্ছে সমীক্ষা
Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত মহিলাদের তুলনায় পুরুষদেরই মৃত্যুহার বেশি, জানাচ্ছে সমীক্ষা। তবে বলে রাখা ভাল, এই সমীক্ষা পরিচালিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৬টি দেশ এবং ৪৪টি রাজ্যে। আর এই সমীক্ষা করা হয়েছে চলতি বছরের ১ জানুয়ারী থেকে ১ জুনের মধ্যে। কিন্তু জানেন কি, এর পরেও এই সমীক্ষা কেন এত প্রাসঙ্গিক।
এপ্রসঙ্গে বলতে হয়, নারীরা কেন পুরুষদের চেয়ে করোনায় কম আক্রান্ত হচ্ছেন, কেনই বা আক্রান্ত নারীদের তুলনায় পুরুষদের আইসিইউ (ইন্টেনসিভ কেয়ার ইউনিট)-এ রাখার দরকার হয়ে পড়ছে তিন গুণ বেশি- এই সবকিছুই নির্ভর করছে শারীরিক গঠনের ওপর, যা সারা বিশ্ব নির্বিশেষে এক।
সমীক্ষকরা জানাচ্ছেন, বিভিন্ন কেস স্টাডি থেকে গবেষকরা দেখেছেন যে, করোনায় আক্রান্ত হওয়ার পর নারীদের তুলনায় পুরুষদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখার প্রয়োজন পড়ে তিন গুণ বেশি! এমনকি করোনায় পুরুষের মৃত্যুর হারও নারীর মৃত্যুর চেয়ে ৩৯ গুণ বেশি, জানাচ্ছেন সমীক্ষকরা। এর নেপথ্যে কারণ হিসেবে তাঁরা তুলে ধরছেন লিঙ্গভেদে শারীরিক গঠন এবং হরমোনের প্রতিক্রিয়াকে।
গবেষকদের বক্তব্য এই যে, নারীর শরীরে টাইপ ১ ইন্টারফেরন প্রোটিনের উৎপাদন বেশি হয়। এটি শরীরের অভ্যন্তরীণ ইমিউনিটি সিস্টেমের অস্বাভাবিক দুর্বলতা, যাকে সাইটোকিন স্ট্রম (Cytokine Storm) বলা হয়, তা প্রতিহত করে। ফলে করোনাভাইরাস নারীশরীরের কম ক্ষতি করতে পারে। অন্যদিকে পুরুষের শরীরের টেস্টোস্টেরন হরমোন ইমিউনিটিকে সিস্টেমকে দুর্বল করে দেয়, যা অত্যন্ত ভাবনার বিষয়।





Post a Comment