সারা বিশ্বের মধ্যে সর্বাধিক পরিমাণে করোনার ভ্যাকসিন কিনবে ভারত


Odd বাংলা ডেস্ক: পরিসংখ্যান বলছে দেড় বিলিয়নরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ কিনছে ভারত। জানা গিয়েছে অন্যান্ত দেশের তুলনায় এই সংখ্যাটা সবথেকে বেশি। আমেরিকার ডিউক ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ইনোভেশন সেন্টার জানিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ক্যান্ডিডেটের ৫০০ মিলিয়ন ডোজ, আমেরিকান কোম্পানি নোভাভ্যাক্স-এর ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ এবং রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইন্সটিটিউটের ভ্যাকসিন ক্যান্ডিডেট স্পুটনিক ভি-এর ১০০ মিলিয়ন ডোজ কিনেছে ভারত।

এ দেশের মতো অপেক্ষাকৃত কম আয়ের দেশ করোনার ভ্যাকসিনের ডোজ কিনেছে আমেরিকা ও ব্রিটেনের থেকে বেশি। এমনকি গোটা ইওরোপিয়ান ইউনিয়নের দেশগুলি মিলিয়ে ভ্যাকসিন ডোজের পরিমাণ যা, ভারত কিনেছে তার থেকেও বেশি। তবে এই মুহূর্তে সব থেকে বেশি ভ্যাকসিন তৈরি হচ্ছে ভারতেই। সারা বিশ্বে যত ভ্যাকসিন সরবরাহ হচ্ছে, তার ৬০% তৈরি হচ্ছে এদেশে। এছাড়াও, এদেশে রয়েছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক সংস্থা, পুণের সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া।

তবে শুধু ভ্যাকসিন উৎপাদনই নয়, গবেষণার কাজও চলছে এদেশে। দুটি ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছে। সূত্রের খবর, ভাইরোলজিস্ট শাহিদ জামিল বলেছেন, হায়দরাবাদের ভারত বায়োটেক এবং গুজরাতের জাইডাস বছরে ৪০০ মিলিয়ন টিকার ডোজ তৈরি করতে পারবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.