শীতের বিকেলে বাড়িতে বানিয়ে নিন কড়াইশুঁটির কচুরী, জেনে নিন সহজ রেসিপি
Odd বাংলা ডেস্ক: শীতের বিকেলে গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে ভালবাসেন অনেকেই। তাই তাঁদের জন্য আজ রইল কড়াইশুঁটি কচুরির রেসিপি-
উপকরণ-
- কড়াইশুঁটি বাটা- ২০০ গ্রাম
- ময়দা ৫০০ গ্রাম
- সাদা তেল ৫০০ গ্রাম
- আদা বাটা- ১ চা-চামচ
- ভাজা জিরে গুঁড়ো -১ চা-চামচ
- নুন- স্বাদমতো
- চিনি- স্বাদমতো
প্রণালী-
সবার প্রথমে একটিপাত্রে ময়দা নিয়ে তাতে সামান্য পরিমাণে নুন, চিনি, ৩ চামচ সাদা তেল ও জল মিশিয়ে ময়দাটাকে ভাল করে মাখতে হবে। মিশ্রণটিকে প্রায় ৩০ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে।
অন্যদিকে পুরের জন্য কড়াইয়ে ৪ চামচ সাদা তেল দিন। তেল গরম হলে তার মধ্যে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিন। এরপর এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো, আদা বাটা, নুন এবং সামান্য চিনি কড়াইয়ে দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। পুরটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন তা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন।
এবার ময়দার মিশ্রণটি থেকে গোলগোল করে লেচি কাটুন। এবার লেচিগুলির মধ্যে কড়াইশুঁটির পুর ভরে সেগুলিকে গোল করে বেলুন। ডুবো তেলে ভাজার মতো করে অনেকটা সাদা তেল কড়াইয়ে দিয়ে তা গরম হলে বেলা লুচিগুলিকে তেলের মধ্যে দিয়ে ভাজে তুলে নিন। পরিবেশন করুন ছোলার ডাল বা আলুর দমের সঙ্গে।





Post a Comment