শীতের স্পেশাল রেসিপি: সবজির পুর ভরা ডিমের রোল
Odd বাংলা ডেস্ক: শীতকাল মানেই নিত্যনতুন খাওয়া-দাওয়া। বাজারে এই সময় এনেক সবজি পাওয়া যায়, যা দিয়ে আপনারা বাড়িতে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন সবজির পুর ভরা ডিমের রোল।
উপকরণ-
- ফেটানো ডিম - ৪টি
- গ্রেটেড গাজর - ৩/৪ কাপ
- ক্যাপসিকাম কুচি - ৩/৪ কাপ
- নুন - স্বাদমতো
- ময়দা- ১ চা চামচ
- লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ
- বিট নুন-৩/৪ চা চামচ
- গ্রেটেড বাঁধাকপি -৩/৪ কাপ,
- সয়াসস -১ চা চামচ
- কাঁচা লঙ্কা কুচি -২/৩টি
প্রণালী- ফেটানো ডিমের সঙ্গে অর্ধেক পরিমাণে সব সবজি, লঙ্কা গুঁড়ো, ময়দা এবং লবণ ভালো করে মিশাতে হবে। এবার নন-স্টিক প্যানে অল্প তেল দিয়ে ডিমের মিশ্রণটি দিতে হবে। প্যান ঘুরিয়ে এ মিশ্রণটিকে পাতলা রুটির মতো শেপ করে নিতে হবে। এই ডিমের রুটিটি নামিয়ে এর ভেতরে সমস্ত সবজি, নুন, কাঁচা লঙ্কা কুচি এবং সয়াসস দিয়ে লম্বা করে দিয়ে দিতে হবে। ডিম রুটি টি লম্বা করে বসানো সবজির মিশ্রণকে পেঁচিয়ে রোল করে নিতে হবে। প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রিতে ২/৩ মিনিট রেখে পরে পরিবেশন করুন।





Post a Comment