মহম্মদ আলী জিন্নাহ’র নামে তৈরি হল মদ


Odd বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় একটি মদের বোতলের ছবি ভাইরাল হয়েছে। ওই মদের বোতেলর নাম পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহম্মদ আলী জিন্নাহকে উপহাস করার জন্য রাখা হয়েছে। মদের নাম রাখা হয়েছে ‘Ginnah”। ওই বোতলে ওনার একটি ছোট পরিচয় দিয়ে বলা হয়েছে যে, যেসব জিনিস ইসলামে নিষিদ্ধ, জিন্নাহ সেগুলো সব করেছে।

যেমন সিগার, মদ আর শুয়োরের মাংস খাওয়া। বোতলের পিছনে একটি বার্তা লিখে দাবি করা হয়েছে যে, এই মদের নাম মোহম্মদ আলী জিন্নাহ এর স্মরণে রাখা হয়েছে। এক ট্যুইটার ইউজার জিন্নাহ এর নামে ‘Ginnah” মদের বোতলের ছবি পোস্ট করেন। বোতলের লেবেলে লেখা আছে, ‘ইন দ্য মেমরি অফ দ্য ম্যান অফ প্লেজার, হু ওয়াস জিন্নাহ।” সেই বোতলের লেবেল কিংবা ছবিটির ব্যাপারে সত্যতা যাচাই করা যায়নি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

মুহাম্মদ আলী জিন্নাহ ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর ব্রিটিশ শাসনামলে করাচিতে জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি পাকিস্তানের অন্তর্ভূক্ত। মদের বোতলটির লেবেলে লেখা আছে, মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন, ১৯৪৭ সালে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এর যাত্রা শুরু।
এরপর লেখা হয়েছে, কয়েক দশক পর চার তারকা জেনারেল মুহাম্মদ জিয়া-উল-হক ১৯৭৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ক্ষমতা কেড়ে নেন। ওয়াশিংটন ডিসি সমর্থিত একটি সামরিক স্বৈরশাসক দ্বারা দেশটি চালানো হচ্ছিল এবং এমন এক ঝামেলাপূর্ণ স্থানে পরিণত করা হয়েছিল, যেখানে তিনি (মুহাম্মদ জিয়া-উল-হক) এবং কিছু ধর্মীয় নেতারা তাদের নীলনকশা বাস্তবায়ন করেছিলেন।

এরপর আরো লেখা আছে, মুহাম্মদ আলী জিন্নাহ কখনোই অনুমোদন না দিলেও নিজে পুল বিলিয়ার্ড, চুরুট, শূকরের মাংসের সস, দারুণ স্কচ, হুইস্কি এবং গিন উপভোগ করেছেন। সে কারণে জিন্নাহর স্মরণে গিন নামক মদের নাম রাখা হয়েছে জিন্নাহ। এদিকে মদ ও জুয়া ইসলামে হারাম। হারাম আরবি শব্দ, যার অর্থ নিষিদ্ধ। ধর্মীয় গ্রন্থ কুরআন এবং হাদিসে হারাম জিনিসের ব্যাপারে নিষেধাজ্ঞার কথা উল্লেখ রয়েছে। কোনো কিছু হারাম বিবেচনা করা হলে, তা যত ভালো উদ্দেশ্যেই করা হোক না কেন কিংবা যতটা সম্মান জানানোর জন্যই হোক, তা নিষিদ্ধই থেকে যায়। এ বাপারে এরই মধ্যে পাকিস্তানে টুইটার ব্যবহারকারীরা প্রতিক্রিয়া দেখিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.