প্রেমিকাকে বার্গার খাওয়াতে হেলিকপ্টার ভাড়া!
Odd বাংলা ডেস্ক: ভরপুর টাকা হাতে থাকলে কতই না অদ্ভুত শখ জাগে। আর সেই সঙ্গে কেউ যদি খাদ্যরসিক হন, তাহলে তো আর কথাই নেই। সম্প্রতি এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন রাশিয়ার একজন ব্যবসায়ী।
হঠাৎ ইচ্ছে করল ফাস্ট ফুড খেতে। কিন্তু পছন্দের দোকানের খাবার খেতে হেলিকপ্টারে পাড়ি দিতে হলো ৭২৫ কিলোমিটার পথ। তাও মাত্র কয়েক ঘণ্টার জন্য। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটিয়েছেন ভিক্টর মার্টিনভ নামে এক রাশিয়ান কোটিপতি।
তার এমন ঘটনায় হতবাক নেট দুনিয়া।
জানা গেছে, রাশিয়ার এই ধনকুবের ক্রিমিয়ার একটি রিসোর্টে বান্ধবী আলুসটার সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তাদের দু’জনেরই হঠাৎ নাম করা ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ডসের খাবার খেতে ইচ্ছে করে।
কিন্তু কাছে নয়, ৭২৫ কিলোমিটার দূরে ক্রাসনোডারে অবস্থিত ফাস্টফুডের শপটি। সে কারণেই হেলিকপ্টার নিয়ে সেখানে যেতে হয়েছে তাদের।
সূত্রের খবর, ম্যাকডোনাল্ডে গিয়ে যা বিল হয় তা ভারতীয় টাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার সমান।
আর হেলিকপ্টারের ভাড়া ছিল ২০০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ২ লাখ টাকা)!
এই প্রসঙ্গে ওই ব্যক্তি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, স্বাস্থ্যকর স্থানীয় খাবার খেতে খেতে আমি আর আমার বান্ধবী হাঁপিয়ে উঠেছিলাম। সেই জন্যই একটু ফাস্টফুড খাওয়ার ইচ্ছা হয়েছিল। আর সেটার কারণেই হেলিকপ্টার ভাড়া করে ক্রাস্নোডার শহরে উড়ে যাই। আমাদের বেশ মজা লেগেছে ব্যাপারটায়। আমরা সেখানে গিয়ে হ্যাম বার্গার খেয়ে আবার উড়ে চলে এলাম।





Post a Comment