৫ বছরের কম বয়সীদের মাস্ক ব্যবহারে নিষেধাজ্ঞা, নয়া নির্দেশিকা জারি করল WHO
Odd বাংলা ডেস্ক: কোভিড -১৯ মোকাবিলায় মাস্ক ব্যবহার সংক্রান্ত একটি সংশোধিত নির্দেশিকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে যে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরা উচিত নয় এবং দুর্বল ব্যক্তিদের অবশ্যই জনসমক্ষে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা উচিত।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের মাস্ক ব্যবহারের ফলে একটা ক্ষতিকারক প্রভাব পড়তে পারে কারণ, তারা নিয়ম মেনে সঠিকভাবে মাস্ক পরতে পারে না। এর আগে, ইউনিসেফ এবং হু জানিয়েছিল যে, যাদের শ্বাস নিতে সমস্যা হয় বা অজ্ঞান হয়ে যান বা কারওর সাহায্য ছাড়া মাস্ক সরাতে পারে না, তাদের মাস্ক পরতে দেওয়া উচিত নয়।
কোচি-ভিত্তিক এক পালমোনোলজিস্ট-এর কথায়, একেবারে অল্প বয়স্ক শিশুরা ভাইরাসের প্রতি কম সংবেদনশীল হয় এবং অন্যদের মধ্যে এটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কম। তবে মাস্ক ব্যবহারের সময় যদি কেউ সতর্ক না হয় তবে এ সংক্রান্ত ঝুঁকি অনেক বেশি। হু-এর নির্দেশিকা অনুসারে, মাস্ক ব্যবহার করার সময় কয়েকটি সিরিজ অনুসরণ করতে হবে যেমন, মাস্কের সামনের অংশটি স্পর্শ না করা এবং হাত স্যানিটাইজার ব্যবহার করার পরে মাস্কপরা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাচ্চাদের ক্ষেত্রে তাদের এগুলি বোঝা এবং যথাযথভাবে অনুসরণ করা খুব কঠিন। মাস্ক যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তবে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায় বলে জানান তিনি।
হু-এর দাবি, ৬ থেকে ১১ বছর বয়সের শিশুরা, কোভিড -১৯ সংক্রমণ সম্পর্কিত ঝুঁকি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি খুব একটা স্পষ্ট নয়। তার মাস্কের ব্যবহার সম্পর্কে যথাযথ জ্ঞান থাকে না। তাই তাদের সর্বদা বড়দের উপস্থিতিতে এবং তত্ত্বাবধানে মাস্ক পরা উচিত। এছাড়াও, হু এও জানিয়েছে যে, দুর্বল ব্যক্তিরা পাবলিক প্লেসে কাপড়ের মাস্ক ব্যবহারের পরিবর্তে কেবল সার্জিক্যাল মাস্ক পরতে হবে।





Post a Comment