করোনার মাঝেই দেশে হানা দিল অজানা অসুখ! আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২২৭ জন
অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে সপ্তাহজুড়ে রহস্যজনক রোগে আক্রান্ত হওয়ার কারণ খুঁজে পেতে তদন্ত চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। যে রোগী মারা গেছেন তিনি ইলুরু সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মহামারির পরিস্থিতিতে সময়ে নতুন করে রহস্যজনক অসুস্থতা ছড়ানোয় রাজ্যে উদ্বেগ বাড়ছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহান রেড্ডি জানিয়েছেন, অসুস্থতার কারণ অনুসন্ধানে ইলুরুতে বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে। পাশাপাশি অসুস্থদের পরিবারের সঙ্গেও তিনি দেখা করবেন বলে জানিয়েছেন।
সরকারি কর্মকর্তারা জানান, অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৩০০ রোগীর মধ্যে ৭০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে। তবে এঁদের রক্তের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের কোনও প্রমাণ পাওয়া যায়নি। রোগীদের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন স্থানীয় কর্তৃপক্ষ।





Post a Comment