সুশান্ত সিং মৃত্যুকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, পুলিশের জালে হেয়ার স্টাইলিস্ট এবং এক অটোচালক মাদক কারবারী


Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ডে নয়া মোড়। মুশান্তের মৃত্যু তদন্তে আটক করা হয়েছে বলিউডের এক হেয়ার স্টাইলিস্টকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬ প্যাকেট কোকেন। বুধবার রাতে ওশিওয়ারা এলাকা থেকে ওই হেয়ার স্টাইলিস্ট এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে, এরপর আজ তাদের গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ওই মাদক ব্যবসায়ী একজন অটোরিক্সাচালকও। 

জানা গিয়েছে ওই হেয়ার স্টাইলিস্টের নাম সুরজ গোডাম্বে এবং অটোরিক্সাচালক লালচন্দ্র যাদব। তাদের কাছ থেকে ১৬টি প্যাকেটে মোট ১১গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৫৬,০০০টাকা৷  এর সঙ্গে বলিউডের বেশ কয়েকটি নাম এনসিবি স্ক্যানারের আওতায় এসেছে এবং শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.