এইসব সমস্যা হলে খান কেবল এক গ্লাস জল, তাহলেই পাবেন মুক্তি
Odd বাংলা ডেস্ক: জল খাওয়া আর হাইড্রেট থাকা সুস্বাস্থ্যের চাবিকাঠি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে জলের বিকল্প নেই। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীরের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তবে জল পান করারও সঠিক সময় আছে।
সকালে ঘুম থেকে উঠে:
প্রতিদিন সকালে উঠে অবশ্যই এক গ্লাস জল খান। এটি কেবলমাত্র আপনার অভ্যন্তরীণ অঙ্গগুলি এবং আপনার সংবহনতন্ত্রকে সক্রিয় করে না, তবে ঘুমের সময় আপনি যে জল শরীর থেকে বেরিয়েছিল তা আবার শরীরে যোগ হয়।
ওয়ার্কআউট বা শরীরচর্চার পর:
পরিশ্রমের পর স্বাভাবিকভাবেই শরীরে ক্লান্তিভাব আসে। শরীরচর্চার পর জল খেতে হবে। এতে করে শরীরে শক্তি আবার ফিরে আসবে। সেই সঙ্গে হার্টের রেট স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।
খাবার খাওয়ার আগে জল:
খাবারের আগে জল খাওয়া কেবল স্বাস্থ্যকরই নয়, ওজন কমাতেও অত্যন্ত উপকারী এবং কার্যকর। এটি হজম ভাল রাখার সাথে সাথে শরীরকে তৃপ্তি দেয় এবং অতিরিক্ত ক্যালোরি খাওয়া থেকে বাঁধা দেয়।
স্নানের আগে জল:
স্নানের আগে জল খেলে ব্লাড প্রেসার স্বাভাবিক থাকে। জলগ রম হলে রক্তনালী প্রসারিত করে যার ফলে রক্তচাপ কমে।
ঘুমাতে যাওয়ার আগে:
ঘুমাতে যাওয়ার আগে জল খেলে শরীর হাইড্রেট থাকে। শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। যদি আপনি পেটের ব্যাথা নিয়ে ঘুমাতে যান তবে পানি খেলে ব্যাথা রাতের মধ্যে সেরে যাবে।
অসুস্থ বোধ করলে:
হঠাৎ করে অসুস্থ বোধ করলে জল খাওয়া উচিত। জল শরীরকে দ্রুত সুস্থ হতে সহায়তা করে।
ক্লান্তি মোকাবেলায় জল:
যদি আপনি ভারী পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে শরীরের ফ্লুয়িড পূরণ করতে জলের ভূমিকা অনেক বেশি। আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে।





Post a Comment