তাঁর বিয়ে মিথ্যে নয়, সন্তান জন্মের পরই স্বামীকে প্রকাশ্যে আনবেন বললেন রাখী সাওয়ন্ত


Odd বাংলা ডেস্ক: বিনোদন দুনিয়ায় অন্যতন চর্চিত রাখী সাওয়ন, যাঁকে ঘিরে নানাসময়েই অনেক কথাই শোনা যায়। আর এবার বিগ বস ১৪-র ঘরে এসে নিজের জীবন নিয়ে মুখ খুললেন রাখি। তিনি বলেন, তাঁর বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু মানুষ অন্যরকম ভাবছেন। অনেকে ভাবছেন, তিনি মিথ্যে কথা বলছেন। পরিচিতির জন্য তিনি এমন বলছেন বলেও অনেকে মনে করেন অনেকে, কিন্তু বিষয়টি একেবারেই তা নয়। তাঁর সত্যি সত্যিই বিয়ে হয়ে গিয়েছে। সন্তানের জন্মের আগে স্বামীকে প্রকাশ্যে আনবেন তিনি। নিজের পরিচয় সবার সামনে তুলে ধরবেন বলেও জানান তিনি। তাঁর বিয়ে এবং সম্পর্ক যে মিথ্যে নয়, সে বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন রাখি সাওয়ান্ত।

সম্প্রতি বেশ রাখীর বেশকিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাখী বলেন, এই মুহূর্তে তাঁর অর্থের প্রয়োজন। তাঁর অর্থ, সম্পত্তি যাঁর কাছে ছিল, তিনি আর নেই। ফলে তাঁর অর্থ, সম্পত্তি সব লোপাট হয়ে গিয়েছে। তাঁর কাছে থেকে অর্থ, সম্পত্তি নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয়। ফলে তিনি আর সেই সবকিছু ফেরৎ পাবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন ছোটপর্দার ড্রামা কুইন। 

অর্থের সঙ্কটে পড়ে এই মুহূর্তে তাঁর রোজগারের প্রয়োজন। ফলে তিনি রোজগারের চেষ্টা করছেন বলেও সাফ বক্তব্য রাখীর। সম্প্রতি মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে বসেছিল রাখি সাওয়ান্তের বিয়ের আসর। যেখানে কনের বেশে হাজির হন তিনি। বিয়ের সময় রাখি কখনও সাদা রঙের গাউন পরে, আবার কখনও হাতে চূড়া পরে ভারতীয় সাজে হাজির হন। রাখি বিয়ের কনে হিসেবে হাজির হলেও, কার সঙ্গে তাঁর বিয়ে হল, সে বিষয়ে কোনও আভাস দেননি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.