ধেয়ে আসছে ঘূর্নিঝড় 'বুরেভি', লাল সতর্কতা জারি করল হাওয়া অফিস
সোমবারদিনই শক্তি বাড়িয়েছে নিম্নচাপটি। আজ মঙ্গলবার তা আরও শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। আর তারই নামকরণ করা হয়েছে বুরেভি। জানা গিয়েছে, এই নামকরণ করেছে মালদ্বীপ।
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি কন্যাকুমারী থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে। ২ ডিসেম্বর রাতে তা শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়ার পর ভারতীয় ভূখণ্ডের খুব কাছ দিয়ে কোমরিন সাগরে পৌঁছবে। এর পর সেটি আরব সাগরে ফের শক্তি বাড়াত সঞ্চয় করতে পারে বলে অনুমান। আপাতত নিম্নচাপের প্রভাবে বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তামিলনাডু ও কেরালার দক্ষিণ ভাগে। জোরে হাওয়া বইবে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনারও পূর্বাভাস রয়েছে।





Post a Comment