ইঞ্জিন চালু করে সঙ্গম! বন্ধ গাড়িতেই...

Odd বাংলা ডেস্ক: গাড়ির ভিতরে প্রেম করতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় জার্মানের এক প্রেমিক যুগলের। পশ্চিম জার্মানের বটরোপ শহরের দুই নারী-পুরুষের নিখোঁজের তাদেরকে একটি গাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারের সময় তারা দুজনেই ছিলেন উলঙ্গ অবস্থায়। কী কারণে তাদের মৃত্যু ঘটেছে সে জন্য তাদের ময়নাতদন্তে পাঠানো হলে বেরিয়ে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশের প্রাথমিক তদন্তে ওঠে আসে যে, বন্ধ গাড়িতে ইঞ্জিন চালু রেখে যৌনকাজে লিপ্ত ছিলেন এ দুইজন প্রেমিক-প্রেমিকা। একটি কমার্শিয়াল কমপ্লেক্সের পিছনের গ্যারেজে গাড়ির ভিতরে একান্ত মুহুর্ত কাটানোর সময়ই অসতর্কতাবশত তাদের মৃত্যু ঘটে।

ঠাণ্ডা আবহাওয়ায় শরীর গরম রাখতে তারা গাড়ির ইঞ্জিন চালু রেখেছিলেন সেসময়। নিজেদেরকে নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে বেশিক্ষণ ইঞ্জিন চালু রাখার ফলে বদ্ধ গাড়িতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে বিপদ ডেকে নিয়ে আসতে পারে সেদিকে তাদের খেয়ালই ছিল না। যার কারণে তাদের শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা। 

পুলিশ তাদের পরিচয় সম্পর্কে কিছু না বললেও জানা গেছে নিহত নারী-পুরুষ দুজনে যথাক্রমে ৪০ ও ৩৯ বছর বয়সী ছিলেন। দুইদিন ধরে নিখোঁজ থাকায় উভয়ের পরিবার পুলিশকে জানালে বন্ধ একটি গ্যারেজ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। গ্যারেজের দরজা বন্ধ থাকায় গাড়ির ইঞ্জিন চালু থাকলেও কেউ তাদের অবস্থান সম্পর্কে জানতে পারেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.