এ কোন ভয়ঙ্কর প্রথা! কিশোরীদের সঙ্গে...

Odd বাংলা ডেস্ক: কিশোরীদের স্তন বৃদ্ধি রুখতে বুকে ভারী গরম পাথর দিয়ে আয়রন করা হচ্ছে। ধর্ষণের কারণ হিসেবে বড় স্তনকে দায়ী করে কিশোরীদের ধর্ষণের হাত থেকে বাঁচাতেই নাকি এমন ভয়ঙ্কর কাজ করা হচ্ছে। এর ফলে ধর্ষণ ও শ্লীলতাহানি কমবে বলে জানিয়েছেন এমন কার্য সম্পাদনকারীরা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

কিশোরীদের স্তন তুলনামূলক ছোট থাকলে তাদের ওপর পুরুষের যৌন আশক্তি কমবে বলেও মনে করছেন এসব মানুষ।

আফ্রিকায় বহুদিন ধলে চলে আসা এই বিশ্বাসই এখন ছড়িয়ে পড়েছে ব্রিটেনে। এক হাজার মহিলা ও কিশোরীকে এই ঘটনার শিকার হতে হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যাদের মধ্যে ১০ বছরের শিশুরাও রয়েছে।

ব্রিটেনের লন্ডন, ইয়র্কশায়ার, এসেক্স ও ওয়েস্ট মিডল্যান্ডসে এমন বহু ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমকে খবর দিয়েছেন কমিউনিটি ওয়ার্কাররা।

আফ্রিকার বিভিন্ন দেশে বালিকা ও কিশোরীদের বুকে গরম পাথর চেপে স্তনবৃদ্ধি রোখার চেষ্টা করা হয়। যন্ত্রণাদায়ক এই প্রক্রিয়াকে ঐতিহ্য হিসেবে মেনে নিয়েছেন সেখানকার মানুষজন। সাধারণত মা-খালা বা বাড়ির বয়স্ক নারীরা গরম পাথর কিশোরীর বুকে চেপে বারবার আয়রন করেন যাতে টিস্যুগুলি ভেঙে গিয়ে বৃদ্ধি পিছিয়ে দেয়।

এক কমিউনিটি ওয়ার্কার জানিয়েছেন, দক্ষিণ লন্ডনে সম্প্রতি ১৫-২০টি এমন ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ দায়ের না হলেও এমন ঘটনা ব্রিটেনে ঘটছে বলে তারা সন্দেহ করছে। কিশোরীদের সুরক্ষার নামে এই পদ্ধতিকে শিশু নিগ্রহ হিসেবেই চিহ্নিত করেছে জাতিসংঘ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.