তেঁতুল চা! উপকারিতা জানলে চমকে যাবেন

Odd বাংলা ডেস্ক: তেঁতুলে টারটারিক এসিড থাকায় খাবার হজমে সহায়তা করে। পেটের বায়ু, হাত-পা জ্বালায় তেঁতুলের শরবত খুব উপকারী। রক্তে কোলস্টেরল কমানোর কাজে আধুনিককালে তেঁতুল ব্যবহার হচ্ছে। জরে ভোগা রোগীর জর কমানোর জন্য এ ফল ব্যবহৃত হয়।এ ছাড়াও তেঁতুলে হয় চা।আসুন জেনে নিই তেঁতুল চা তৈরীর উপকরণ : 

- তেঁতুল ২ টি

- চিনি স্বাদমতো

- বিটলবন স্বাদমতো

- কাঁচা মরিচ কুঁচি ১/২ চা চামচ 

- চা পাতা আধা চা চামচ

প্রণালী : তেঁতুলে অল্প জল দিয়ে হাত দিয়ে তেতুলের মাড় বের করে নিন। চুলায় ২ কাপ জল দিন। ১ কাপ এর চেয়ে একটু বেশি জল থাকতে তেতুলের মাড় ঢেলে দিন। ১ মিনিট পর চিনি, কাঁচা মরিচ, বিটলবন স্বাদমতো দিন। ভালোভাবে নাড়া দিন। ১ মিনিট জ্বাল দিন। চা পাতা দিয়ে সাথে সাথে নামিয়ে নিন। ছেকে নিন। তৈরি হয়ে গেল তেতুল চা, এখন পরিবেশন করতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.