৯০ জন নারীকে হত্যা করেছেন ইনি, কিন্তু কেন?

Odd বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্যামুয়েল লিটল নামের এক ব্যক্তি ৯০ নারীকে হত্যা করার কথা স্বীকার করেছেন। চার দশকে তিনি এই নারীদের হত্যা করেছেন বলে জানিয়েছেন। তদন্তকারীরা মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সিরিয়াল কিলারদের মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটিয়েছে লিটল। এই নৃশংস খুনী শুধুমাত্র নারীদেরই টার্গেট করতেন। কিন্তু কেন এই নারীদের নৃশংসভাবে হত্যা করেছেন তিনি?

তদন্তকারীদের ধারণা লিটলের হাতে হত্যার স্বীকার নারীদের বেশিরভাগই ছিলেন পতিতা এবং মাদকাসক্ত। এছাড়া তিনি দরিদ্র নারীদেরও টার্গেট করতেন। কয়েকটি অপরাধ অনুসন্ধানে দেখা গেছে লিটল নির্যাতনের পর নারীদের শ্বাসরোধ করে হত্যা করেছেন। হত্যার পর দেহগুলোকে টুকরো টুকরো করে ফেলে দেওয়ারও প্রমান পাওয়া গেছে। এছাড়া লিটলের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতিরও অভিযোগ রয়েছে। এ থেকে মনে করা হচ্ছে, লিটল মানসিকভাবেই অপরাধ প্রবণ। একারণেই ঠান্ডা মাথায় নৃশংসভাবে নারীদের হত্যা করতেন।

লিটল প্রান্তিক নারীদের বেছে নিতেন বলে বেশিরভাগ ক্ষেত্রেই হত্যাকাণ্ডগুলো লোকচক্ষুর আড়ালেই থেকে যেত। একারণে দিনকে দিন আরো ভয়ানক হয়ে উঠছিলেন তিনি। ২০১২ সালে কেন্টাকিতে গৃহহীনদের একটি আশ্রয়কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিচারের শুরুর দিকে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণিত হয়। তিনটি হত্যা মামলায় তাকে টানা তিনদফা যাবজ্জীবন দণ্ডাদেশ দেয়া হয়। এরপর লিটলকে এফবিআই’র সহিংসতা অপরাধমূলক কর্মকাণ্ড বিষয়ক একটি প্রকল্পে পাঠানো হয়। সেখানেই বেরিয়ে আসে একের পর এক লোমহর্ষক খুনের বর্ণনা। ওই প্রকল্পের কর্মকর্তারা জানান, লিটল প্যারোলে মুক্তি পাওয়ার আশায় তাদেরকে হত্যার বিষয়ে তথ্য দিতে শুরু করে। 

এফবিআই বলছে, লিটল এখন পর্যন্ত ৯০টি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। ১৯৭০ থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ে হত্যাগুলো করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.