সপ্তাহ পাঁচেকের মধ্যেই এরাজ্যে চলে আসতে পারে করোনার ভ্যাকসিন
Odd বাংলা ডেস্ক: অবশেষে স্বস্তি! বঙ্গে ভ্যাকসিন আসতে পারে আগামী ৫ সপ্তাহের মধ্যেই। কেন্দ্রের তরফে কোনও লিখিত নির্দেশিকা না এলেও সপ্তাহখানেক আগে এক ভিডিও কনফারেন্সে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। সেই মতো প্রস্তুতিও জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যগুলোকে। যদি, কোন ভ্যাকসিন আসতে চলেছে, তা নিয়ে রাজ্যগুলোকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন প্রাথমিক ভাবে ফেব্রুয়ারির সময়সীমা দেওয়া হলেও, আগামী কয়েক সপ্তাহের কথা মাথায় রেখে এখন কাজের গতি বাড়াতে বলা হয়েছে । তবে এখন তাঁরা প্রস্তুত। জানুয়ারির শুরুতেও যদি ভ্যাকসিন চলে আসে, তাহলেও তাঁরা দিয়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। সূত্রের খবর, টিকাকরণে নথিভুক্তির পুরো কাজটাই হবে 'কো-উইন' (co-win) নামে একটি পোর্টালের মাধ্যমে।
এর আগে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, শীঘ্রই করোনার টিকা চলে আসবে বাজা। তবে কবে, কোন ভ্যাকসিন আসবে, তা অবশ্য নিশ্চিত করেন মেদীও। যদিও সম্প্রতি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, জানুয়ারিতেই অ্যাস্ট্রাজেনেকার তৈরি অক্সফোর্ড ভ্যাকসিন চলে আসবে বাজারে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এক ভিডিও কনফারেন্সে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের যে সময়সীমা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা, তা মানলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে ভ্যাকসিন হাতে পাওয়ার কথা রাজ্যগুলোর। ফলে স্বভাবতই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।





Post a Comment