সংসার চালাতে কাজ করতে নিমকির কারখানায়, আজ তিনি সেনাবাহিনির অফিসার


Odd বাংলা ডেস্ক: সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে সেনাবাহিনী অফিসার হওয়ার স্বপ্ন সফল করে দেখালেন বিহারের আরাহ-এর ২৮ বছর বয়সী বালবঙ্ক্তা তিওয়ারি। তিনি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি (আইএমএ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এবং ভারতীয় সেনাবাহিনীতে সিপাহী থেকে আজ একজন অফিসার হিসাবে নিজের স্বপ্ন পূরণ করলেন। তাঁর জীবনের এই ঐতিহাসিক দিনের সাক্ষী রইলেন তাঁর স্ত্রী, মা ও চার মাসের কন্যাসন্তান।

কিন্তু তাঁর এই স্বপ্ন পূরণের পথ খুব একটা সহজ ছিল না। আনন্দের সঙ্গে চোখ ভরা জল নিয়ে তাঁর মা মুন্নি দেবী জানালেন, "সংসারের হাল ধরতে মাত্র ১৬ বছর বয়সেই কজে লেগে গিয়েছিল সে, এবং দিনে মাত্র ৫০ থেকে ১০০ টাকার বিনিময়ে ১২ ঘন্টা পরিশ্রম করতে হত।"

তিওয়ারি একজন কৃষকের ছেলে কিন্তু নিজের প্রতি অটুট ভরসা আজ তাঁকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তিওয়াড়ি বলেন, ১২ ক্লাস পাশ করার পরে আরাহ-তে নিজের জন্য কোনও সম্ভাবনা খুঁজে না পেয়ে তিনি ওড়িশার রাউরকেলায় চলে যান। সেখআনে তিনি প্রথমে একটি কারখানায় কাজ করতে হয়েছেস সেখানে লোহা ঝালাইয়ের কাজ করত সে। সেই কাজ ছেড়ে দেওয়ার পর সে একটি নিমকির কারখানায় যোগ দেয়। কিন্তু এসব সত্ত্বেও পড়াশোনা. কোনও ছেদ পড়েনি তার এবং টিউশনও নিয়েছে। সেইসঙ্গে ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্নটা কখনও ছেড়ে দেয়নি সে। 

২০১২ সালে তিওয়ারি তাঁর দ্বিতীয় প্রয়াসে ভোপালের ইএমই কেন্দ্রের প্রবেশিকা পরীক্ষায় পাশ করে। তিনি পাঁচ বছর সিপাহি হিসাবে কাজ করেছিলেন এবং আর্মি ক্যাডেট কলেজের পরীক্ষার জন্য প্রস্তুত ছিলেন। এরপর তিনি ২০১৭ সালে সেই পরীক্ষা পাশ করেছিলেন।

অফিসার হওয়ার পর তিওয়াড়ি জানান, 'আমি একজন কর্মকর্তা হিসাবে জাতির সেবা করার সুযোগ পেয়ে খুব খুশি। আমার বাবা  সবাইকে বলবেন যে আমি আমাদের গ্রামকে গর্বিত করেছি।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.