ঘন কুয়াশায় ঢাকল শহর, বেলা বাড়লেও বাড়ল না দৃশ্যমানতা


Odd বাংলা ডেস্ক: সকাল হতেই জানলার বাইরে ঘন কুয়াশার চাদর শহর জুড়ে। কুয়াশার জেরে সকাল থাকে পথে-ঘাটে তেমন লোকজন চোখে পড়েনি। বুধবার সকালের দৃশ্য আরও একবার বুঝিয়ে দিল শীত শহরের দোরগোরায়। দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় সকাল বেলা দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়।

সকালে ই.এম বাইপাসের ধারেও কিছুই দেখা যাচ্ছিল না। অবস্থা এমনই হয় যে সকাল সাড়ে আটটা বেজে গেলেও কাটছিল না কুয়াশা। এদিকে প্রচন্ড কুয়াশার কারণে বিমানবন্দর থেকে বহু উড়ানে দেরি হয়ে যায়। এমন কি বহু মানুষ দূরপাল্লার বাস ধরার জন্য ধর্মতলায় অপেক্ষা করলেও তারা কোনও যানবাহন পাননি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.