কংগ্রেস ছেড়েছিলেন আগেই, এবার শিবসেনায় যোগ দিলেন ঊর্মিলা মাতন্ডকর
সূত্রের খবর, রাজ্যপালের কোটায় বিধান পরিষদের সদস্যপদ পেতে চলেছেন ঊর্মিলা। জানা গিয়েছে ইতিমধ্যেই শিবসেনা জোটের মহা বিকাশ আগাড়, কংগ্রেস এবং শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ঊর্মিলা-সহ আরও ১১ জনের নাম পাঠানো হয়েছে রাজ্যপাল বি এস কোশিয়ারির কাছে। তবে রাজ্যপাল এখনও এই নামের তালিকা মঞ্জুর করেননি।
২০১৯-এর মার্চ মাসে লোকসভা ভোটের আগে কংগ্রেসে নাম লিখিয়েছিলেন ঊর্মিলা মাতন্ডকর। তার পরেই উত্তর মুম্বই লোকসভা কেন্দ্রে তারকা প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তবে বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে পরাজিত হন তিনি। এর পর খুব বেশি দিন কংগ্রেসের সঙ্গে থাকেননি ঊর্মিলা। মাত্র পাঁচ মাস পরেই দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করেন তিনি। তিনি দাবি করেছিলেন, দলের বৃহত্তর স্বার্থের পরিবর্তে ক্ষুদ্র স্বার্থেই তাঁকে ব্যবহার করা হচ্ছিল কেবল। মুম্বইয়ে কংগ্রেসের দলাদলিতে একপ্রকার বীতশ্রদ্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন ঊর্মিলা।





Post a Comment