করোনা টিকা নিয়ে গুজব কান দেবেন না, দেশের প্রতিটি মানুষ পাবেন কোভিড ভ্যাকসিন
Odd বাংলা ডেস্ক: শনিবার দেশ জুড়ে শুরু হল দ্বিতীয় পর্যায়ের ড্রাই রান। দিল্লির একটি হাসপাতালে এই কর্মসূচী দেখতে এসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেখানে সাংবাদিকেরা তাঁকে টিকা সংক্রান্ত নানা প্রশ্ন করেন। তাঁদের প্রশ্নের উত্তরেই স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু দিল্লিতে নয় করোনার টিকা গোটা দেশেই বিনামূল্যে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী এদিন বলেন, টিকাসংক্রান্ত সমস্ত তথ্যই বিস্তারিত ভাবে খুঁটিয়ে দেখা হয়েছে। এনিয়ে কেউ যেন কোনও গুজবে কান না দেন, এই মর্মে দেশবাসীকে সতর্কও করেন স্বাস্থ্যমন্ত্রী।
হর্ষবর্ধন এদিন একটি টুইটে জানান, প্রথম পর্বে ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি করোনা যোদ্ধাদের আগে টিকা দেওয়া হবে। আগামী জুলাইয়ের মধ্যে কী ভাবে বাকি ২৭ কোটি উপভোক্তাদের এই টিকা দেওয়া হবে, তা নিয়ে পরিকল্পনা করা হবে।





Post a Comment