মাত্র ২০ বছরের মধ্যেই পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে চকোলেট! এমনই আশঙ্কা পরিবেশবিদদের
আরও পড়ুন- যৌন নির্যাতন সয়ে, আধপেটা খেয়ে আপনার সাধের ডার্ক চকোলেট-এর আঁধারে নিমজ্জিত হাজার হাজার শিশুর শৈশব!
তবে ইতিমধ্যেই কৃত্রিম উপায়ে চকোলেট তৈরি নিয়ে গবেষণা চলছে। কিন্তু নকল চকোলেটের স্বাদ আসলের ধারেকাছে পৌঁছনো আদৌ সম্ভব কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। জলবায়ু পরিবর্তন কীভাবে প্রভাব ফেলছে চকোলেট উৎপাদনে? পৃথিবীর বেশির ভাগ চকোলেট উৎপাদন হয় আফ্রিকার পশ্চিম উপকূলের দুই দেশ— আইভোরি কোস্ট এবং ঘানায়। দুই দেশে সমুদ্রের কাছাকাছি এলাকায় চাষ করা হয় কাকায়ো বা কোকোয়া গাছের। এই কোকোয়া গাছ এতই স্পর্শকাতর, তাপমাত্রার সামান্য তারতম্য হলেই মুষড়ে পড়ে তারা, বন্ধ হয়ে যায় ফল উৎপাদন।
পরিবেশবিদদের আশঙ্কা, আগামী ৯-১০ বছরের মধ্যে এই এলাকার গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে। আর তাতে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই গাছের ফলন।তবে শুধু গরমই নয়, তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে। তাতে আইভোরি কোস্ট এবং ঘানার এই অঞ্চলগুলো জলের নীচেও চলে যেতে পারে। এছাড়াও আছে বিশেষ ধরনের ছত্রাকের আক্রমণ। অনেকেই বলছেন, কোকোয়া গাছের প্রধান শত্রু যে ছত্রাক, জলবায়ু পরিবর্তনে তাদেরও বাড়বাড়ন্ত হবে। ফলে সব মিলিয়ে চকোলেটের অস্তিত্ব সংকটে।





Post a Comment