জাপানের পয়ঃনিষ্কাশন ড্রেন; যেন স্বচ্ছ অ্যাকোয়ারিয়াম!

Odd বাংলা ডেস্ক: আপনাকে যদি একটি পয়ঃনিষ্কাশন ড্রেন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে আপনার মনে কি আসবে? নিশ্চয়ই নোংরা কালো পানি, দুর্গন্ধ যুক্ত এমন কিছু যা আপনি এড়িয়ে চলতে চান, তাই না?

কিন্তু জাপানের ড্রেন গুলি কিন্তু আপনার চিন্তা থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার ড্রেন গুলো এত পরিষ্কার যে সেখানে উন্নত প্রজাতির নানান বর্নের মাছের বসবাস। 

দেখে মনে হবে ড্রেন তো নয় যেন এ্যকুরিয়াম। জাপানের ড্রেনের পানিতে অবাধ বিচরণ করা মাছ গুলোকে তারা কই মাছ বলে।যদিও এগুলো বাংলাদেশের কই মাছের মত কালো বা ধুসর রঙের নয়।

জাপানের ঐতিহ্যের অন্যতম অংশ হলো কই ফিস। রাস্তা দিয়ে হেঁটে যে কোন মানুষের দৃষ্টি আকর্ষন করছে দৃষ্টিনন্দন এই মাছগূলো। কই মাছ গুলোকে খাবার খাওয়াতে খুব পছন্দ করে জাপানিরা । বিদেশি দর্শনার্থী তাই জাপানে এলে ড্রেনের মাছ দেখতে ভুল করেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.