নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদ্যাপনে একগুচ্ছ পরিকল্পনা রাজ্যের, জেনে নিন বিস্তারিত
সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন নেতাজির পৌত্র সুগত বসু, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। হাজির ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। বৈঠকে উঠে এসেছে নেতাজির জন্মজয়ন্তী উদ্যাপন নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা।
এক ঝলকে দেখে নিন বাঙালির নেতাজি আবেগকে জাগিয়ে তুলতে কী কী পরিকল্পনা নিল রাজ্যসরকার-
• ২৩ জানুয়ারি পালিত হবে ‘দেশনায়ক দিবস’
• জন্মদিবসে শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত মিছিল
• ২৩ জানুয়ারি বেলা ১২.১৫-তে রাজ্য জুড়ে সাইরেন বাজানো হবে
• ওই দিন বাড়ি বাড়ি শঙ্খধ্বনি এবং উলু দেওয়ার আবেদনও জানিয়েছেন মমতা
• নেতাজির জীবন নিয়ে তৈরি হবে স্বল্প দৈর্ঘ্যের ছবি
• স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে ‘আজাদ হিন্দ বাহিনী’
• ১৫ অগস্ট নেতাজিকে সম্মান জানিয়ে হবে কুচকাওয়াজ





Post a Comment