কলকাতা মেট্রোতে যাতায়াত এখন আরও সহজ, আজ থেকে আর লাগবে না ই-পাস
Odd বাংলা ডেস্ক: নতুন বছরে আরও স্বাভাবিক পরিষেবা দিতে আজ থেকে আরও সহজ মেট্রোযাত্রা। কারণ আজ থেকেই ই–পাস ছাড়াই যাত্রীরা মেট্রোতে যাতায়াত করতে পারবেন। আজ থেকে ই-পাস ব্যবহার পুরোপুরি বন্ধ। তবে স্মার্ট কার্ড থাকাটা বাধ্যতামুলক। শুধু স্মার্ট কার্ড থাকলেই চড়া যাবে মেট্রোতে। আপাতত করোনা আবহে টোকেন চালু করা হচ্ছে না।
পাশাপাশি আজ থেকেই বাড়ছে ট্রেনের সংখ্যা। সোম থেকে শনিবার পর্যন্ত দৈনিক ২৪০টি করে মেট্রো চলবে। যেখানে আগে চলত ২২৮ ট্রেন। মেট্রো সূত্রে জানা গিয়েছে, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৭টায় দিনের প্রথম এবং রাত সাড়ে ৯টায় শেষ মেট্রো ছাড়বে এবং নোয়াপাড়া থেকে দিনের অন্তিম মেট্রো ছাড়বে রাত সাড়ে নটায়।
তবে এই পরিস্থিতিতে কী আদৌ মেট্রো সকলের জন্য খুলে দেওয়া উচিত? এ নিয়ে মতবিরোধ রয়েছেই। কেউ বলছেন, মেট্রো গণপরিবহণ। তা সবার। তাই সবাই যেন মেট্রো পরিষেবা উপভোগ করতে পারেন, সেই ব্যবস্থাই ধাপে ধাপে করা উচিত। আবার কারোও মতে, কোভিড এখনও যায়নি। তবে ই–পাসের ঝামেলা থেকে বহু মুক্তি চেয়েছিলেন যাত্রী। সেই কথা মাথায় রেখে এবার ই-পাস পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। প্রথম দিকে সকলের জন্য ই-পাসের ব্যবহারের কথা বলা হলেও শুধুমাত্র পুরুষ যাত্রীদের ক্ষেত্রে দিনে মাত্র ৪ ঘণ্টা মেট্রো চড়ার জন্য ই-পাস প্রয়োজন হচ্ছিল। সকাল ৯টা থেকে এগারোটা ও বিকেল ৫টা থেকে সাতটা ই-পাস দেখাতে হচ্ছিল পুরুষ যাত্রীদের। সেই নিয়ম সম্পূর্ণ উঠে গেল।





Post a Comment