সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে


Odd বাংলা ডেস্ক: ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। বর্তমানে আগুন নিয়েন্ত্রণে এনেছে দমকল বাহিনী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আগুনে লাগার ঘটনার তিন ঘণ্টা পর পুনের জেলা কালেক্টর রাজেশ দেশমুখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর ঘটনায় এক টুইট বার্তায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা বলেছেন, এই ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত।

আর একটি সূত্র মারফত জানা যায়, আগুন লাগার ঘটনায় বিল্ডিংয়ে পাঁচজন মানুষ আটকা পড়ে। কিন্তু তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। আগ্নিকাণ্ডের ঘটনায় করোনাভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদনে কোনও ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থা।

five-killed-in-serum-institute-fire-covishield-production-unaffected

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.