ঘুমে ব্যাঘাত ঘটায় যেসব খাবার!

Odd বাংলা ডেস্ক: সুস্থ শরীরের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন। তবে রাতের ঘুম নিয়ে অনেকেই নানা ধরণের অভিযোগ করে থাকেন। কেউ বলেন, তাদের রাতে ঘুম আসতে চায় না আবার কেউ বলেন মাঝরাতে অনেক বার ঘুম ভেঙ্গে যায়। তবে এই সব সমস্যার পেছনে হয়তো লুকিয়ে আছে আপনারই দৈনন্দিন কিছু অভ্যাস। বিশেষ করে আপনার খাদ্যাভ্যাস। তাই প্রতিদিন গভীর ঘুমের জন্য কিছু বিশেষ খাবার এড়িয়ে চলা উচিত সবারই। আসুন জেনে নেই সেসব খাবার সম্পর্কে। 

টক বা ঝাল

টক খাবার রাতে ঘুমাতে যাওয়ার আগে টক কিংবা ঝাল খাবার খেলে ঘুম ভালো হয় না। কারণ এই ধরনের খেলে বুক জ্বালাপোড়ার সমস্যা হয়। ফলে রাতে সহজে ঘুম আসতে চায় না আবার ঘুমিয়ে গেলেও বারে বারে ঘুম ভেঙ্গে যায়। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এধরনের খাবার এড়িয়ে চলাই ভালো।

ক্যাফেইন

রাতে ঘুমাতে যাওয়ার আগে ভুলেও চা কিংবা কফি খাওয়া উচিত না। চা, কফি, ক্যাফেইন যুক্ত চকলেট কিংবা ওষুধ খেলে রাতের ঘুম গভীর হয় না এবং বার বার ঘুম ভেঙ্গে যায়। এমনকি নিয়মিত রাতে ক্যাফেইন খাওয়ার অভ্যাস থাকলে ইনসমনিয়াও দেখা দিতে পারে। তাই গভীর ঘুমের জন্য দুপুরের পর থেকে ক্যাফেইন যুক্ত কোনো খাবার না খাওয়াই ভালো।

জাঙ্ক ফুড

বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাই খাবার হিসেবে সকলের প্রিয় হলেও ডিনারে এসব না খাওয়াই শ্রেয়। এতে থাকা বেশি মাত্রার স্যাচুরেটেড ফ্যাট হজম হতে প্রচুর সময় নেয় ও ঘুমের দফারফা করে দেয়।

অ্যালকোহল

যাদের মদ্যপানের নেশা আছে তাঁরা অনেকেই মনে করেন অ্যালকোহল ঘুমাতে সহায়তা করে। কিন্তু এটি একটি ভুল ধারণা। গবেষণায় দেখা গেছে, যারা রাতে ঘুমাতে যাওয়ার আগে মদ্যপান করে তাদের কিছুক্ষণ পর পর ঘুম ভেঙ্গে যায়। ফলে সারা রাত গভীর ঘুম হয় না এবং সকাল বেলা ক্লান্ত লাগে শরীর।

বাসি খাবার

বাসি খাবার পনির, বাসি খাবার কিংবা বাসি মাংস খেয়ে ঘুমাতে গেলে মস্তিষ্ক সচল থাকে। ফলে সহজে ঘুম পায় না এবং ঘুম গভীর হয় না। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এ ধরনের খাবার পরিহার করা ভালো।

ফল

ফল খাওয়া সবসময়ই ভালো তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে নয়। ফলের মধ্যে থাকা শর্করা উপাদান ঘুমের ব্যাঘাত ঘটায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.