বিনামূল্যে দেওয়া হবে স্যানিটারি ন্যাপকিন, বিরাট ঘোষণা করল এরাজ্যের সরকার
Odd বাংলা ডেস্ক: আজও আমাদের দেশে পিরিয়ড বা স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলতে গেলে কোথাও দ্বিধা বোধ করতে হয়। দুনিয়ায় নারীরা যতই তাঁদের অধিকার নিয়ে লড়াই করুন না কেন, মানুষের মনের অন্ধকার এত সহজে ঘোচার নয়। তবে এই পরিস্থিতিতে একটু হলেও দিশা দেখাল পঞ্জাব সরকার।
স্যানিটারি ন্যাপকিনের দাম ও তার উপর কেন্দ্রের বসানো ট্যাক্স নিয়ে যেখানে জল্পনা তুঙ্গে সেখানে পঞ্জাব সরকার একটি বড় ঘোষণা করলেন। স্কুল ও কলেজের ছাত্রীদের রাজ্য সরকারের কল্যাণ প্রকল্পের অংশ হিসাবে বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার কথা উল্লেখ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি জানান, জানুয়ারী মাস থেকে 'ধীয়ান দি লোহরি' কর্মসূচির মাধ্যমে মহিলা ও শিশুদের কল্যাণ প্রচার করা হবে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং নতুন বছরেই শুরুতেই বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধনের সময় উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার কথা ঘোষণা করেছেন। 'ধীয়ান দি লোহরি' প্রকল্পের মাধ্যমে মহিলা ও শিশুরা ওই সব সুবিধা ভোগ করতে পারবেন। পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও কয়েকটি প্রকল্পের উদ্যোগ নিয়েছেন। ওই রাজ্যের নিম্নস্তরের মানুষের জন্য 'বাসেরা', বিদ্যুৎ গ্রাহকদের জন্য ‘স্মার্ট মিটারিং’, যুবকদের জন্য আড়াই হাজার ক্রিকেট কিট এবং গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের জন্য ই-দাখিল পোর্টাল প্রকল্প এনেছেন। যা দেশের সাধারণ মানুষকে সুরক্ষা দেবে বলে মনে করা হচ্ছে।





Post a Comment