সারা দেশে করোনা টিকাকরণের এক সপ্তাহের মধ্যে টিকার বাণিজ্যিক রফতানির পথে ভারত
Odd বাংলা ডেস্ক: পড়শিদেশ বাংলাদেশ এবং ভুটানকে উপহারস্বরূপ ভ্যাকসিন দেওয়ার পরে এবার বাণিজ্যিক ভাবে ভ্যাকসিন রপ্তানির পথে ভারত। বিশ্বের অন্তত ৯২টি দেশ ভারতের কাছে এই ভ্যাকসিন কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
বাণিজ্যিকভাবে ইতিমধ্যেই মরোক্কো এবং ব্রাজিলে ভ্যাকসিন পাঠানো হয়েছে। শুক্রবার সকালে বিমানে করে পাঠানো হয়েছে এই ভ্যাকসিনের ডোজ। ২০ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে বলে সূত্র মারফৎ খবর।
ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য চিঠি লিখে জানান, “ব্রাজিলিয়ান সরকার কোভিড -১৯ এর বিরুদ্ধে ন্যাশনাল ইমিউনিজেশন প্রোগ্রাম চালু করেছে” এবং ব্রাজিলিয়ান সরকার নির্বাচিত ভ্যাকসিনগুলির মধ্যে রয়েছে ভারতীয় সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (কোভাক্সিন) এবং অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (কোভিশিল্ড)।”
প্রসঙ্গত ব্রাজিল প্রথমে চিনের তৈরি ভ্যাকসিন নিয়েছিল। কিন্তু ব্রাজিলে সেই ভ্যাকসিন তেমন প্রভাব ফেলতে পারেনি। এরপরেই ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে ব্রাজিল। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, বাংলাদেশ এবং বাংলাদেশেও খুব শীঘ্রই এই ভ্যাকসিনের বাণিজ্যিক সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। মায়ানমার ও বাংলাদেশ উভয় দেশই ভারত থেকে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন নেওয়ার চুক্তি করেছে।
অন্যদিকে ১২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন চেয়েছে নেপালও। ১৫ লক্ষ কোভ্যাকসিনের বরাত দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫০ লক্ষ কোভ্যাকসিনের বরাত দিয়েছে ব্রাজিল।





Post a Comment