বাংলার রাজনীতিতে নেতাজি ভাবাবেগ, কালকা মেলের নাম পরিবর্তন


Odd বাংলা ডেস্ক: নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে গতকালই ২৩ জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার দেশের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর নিঃস্বার্থ সেবা ও অসীম সাহসিকতার জন্য মঙ্গলবারই হাওড়া-কালকা মেলের নাম নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। ভারতবর্ষের অন্যতম পুরনো এক্সপ্রেস ট্রেনকে নেতাজির নামে উৎসর্গ করল কেন্দ্র।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে লেখেন, নেতাজির পরাক্রম ভারতকে স্বাধীনতা ও উন্নয়নের পথে এককদম এগিয়ে দিয়েছিল। আমি অত্যন্ত উচ্ছ্বসিত যে তাঁর জন্মবার্ষিকী উদযাপনের জন্য নেতাজি এক্সপ্রেস নামকরণ করা হল হাওড়া-কালকা মেল। প্রসঙ্গত, ১৯ শতকে অন্যতম বহুল জনপ্রিয় বাণিজ্যিক প্যাসেঞ্জার ট্রেন ছিল হাওড়া-কালকা মেল। ইতিহাস সাক্ষী আছে, ১৯৪১ সালে এই হাওড়া-কালকা মেলে চেপেই বিহারের গোমো থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন নেতাজি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.