এই দিনে খুলে যায় বৈকুণ্ঠের দ্বার, জানেন কী করলে কৃপা মিলবে ভগবান বিষ্ণুর
ভক্তদের বিশ্বাস, এই দিনেভগবান বিষ্ণুর পূজা করলে পরম প্রাপ্তি সম্ভব। বৈষ্ণব বিশ্বাস অনুসারে এই দিন উপবাসে থাকলে মোক্ষলাভ অনিবার্য। সারা ভারতেই বৈকুণ্ঠ একাদশীর দিনটি পালিত হয় স্থিতির পালনকর্তা শ্রীবিষ্ণুকে স্মরণ করে। প্রায় প্রতিটি বিষ্ণু মন্দিরেই থাকে বিশেষ পুজোর আয়োজন। বিষ্ণুর কৃপায় জাগতিক বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় অগণিত মানুষ এদিন ব্রতধারণ করেন।
দক্ষিণ ভারতে বৈকুণ্ঠ একাদশী 'মুক্কোটি একাদশী' নামে পরিচিত। তিরুপতি মন্দিরে এবং শ্রীরঙ্গমের শ্রীরঙ্গনাথস্বামী মন্দিরে এদিন বিপুল ভক্ত সমাগম ঘটে। প্রার্থনা, কীর্তন ইত্যাদির মাধ্যমে সেই সব দেবস্থানে পালিত হচ্ছে ভগবান বিষ্ণুর পূজা। পাপমুক্তি ও মোক্ষের আশায় আত্মনিবেদনে ব্যাপৃত হন অসংখ্য মানুষ।





Post a Comment