২০০৯ সালের প্যানেলে প্রাথমিক নিয়োগ, কিন্তু প্রচুর পদপ্রার্থীই তো আজ ষাটোর্ধ্ব বা মৃত!

Odd বাংলা ডেস্ক: কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে রাজ্যের হার। আগে এই মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে তারপর আবার সেই মামলা ঘুরে আসে হাইকোর্টে। সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলাতেই ধাক্কা খেল রাজ্য সরকার।  উত্তর ২৪ পরগনা ও মালদহ জেলায় প্রাথমিক শিক্ষকপদে নিয়োগের জন্য শুক্রবার তিন দফায় সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। দু সপ্তাহের মধ্যে ওই দুই জেলার প্যানেল ভুক্ত পরীক্ষার্থীদের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। 

কিন্তু দুঃখের বিষয় নিয়োগ পরীক্ষার প্রায় এক যুগ পরে এই তালিকা প্রকাশ করা হবে। ফলে প্রচুর প্রার্থীর এখন অবসর নেওয়ার সময় মানে বয়স ৬০ পেরিয়েছে। অনেকে মারাও গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য  সিপিএমের সময় তৈরি হওয়া এই প্যানেল ক্ষমতায় আসার পর বাতিল করে দিয়েছিল তৃণমূল সরকার। ফলে আজ যখন নিয়োগের পালা তখন এই মানুষগুলো যাঁরা মামলা করলেন, প্রশ্ন রয়েই যাচ্ছে ।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.