কিশোরের অন্তর্বাস থেকে বেরিয়ে এল ‘অজগর’!
Odd বাংলা ডেস্ক: মাতাল অবস্থায় রাতে রাস্তায় খারাপ আচরণ করছিল এক কিশোর। এলাকার এক প্রবীণ তাকে থামাতে গেলে তার সঙ্গে শুরু হয় হাতাহাতি।
এই ঘটনায় পুলিশকে ফোন করেন জার্মানির ডার্মস্ট্যাড এলাকার বাসিন্দারা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে গিয়ে চমকে ওঠেন রীতিমতো। কিশোরের অন্তর্বাস থেকে বোরোয় আস্ত এক অজগর। গ্রেফতার করা হয় ওই কিশোরকে।
ঘটনাস্থলে পৌঁছে প্রবীণ ব্যক্তিকে মত্ত কিশোরের হাত থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন পুলিশ কর্মকর্তারা। জাপটে ধরে নিরস্ত করার চেষ্টা করেন ওই কিশোরকে। তখন কিছু একটা গোলমেলে ঠেকে ওই পুলিশকর্মীর। বুঝতে পারেন কিশোর প্যান্টের ভিতরে কিছু একটা রয়েছে। বার বার জেরার পরও জবাব না দেওয়ায় কিশোরকে প্যান্ট খুলতে বাধ্য করে পুলিশ।
এরপরই ছিল অবাক দৃশ্য। কিশোরের অন্তর্বাসের ভিতর থেকে বের হয় আস্ত একটি অজগরের বাচ্চা। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে।





Post a Comment