মুখের দুর্গন্ধে অতিষ্ট? মুক্তি পেতে পারেন ব্যবহার করুন আপনার রান্নাঘরে থাকা এই উপকরণগুলি


Odd বাংলা ডেস্ক: মুখে দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হয় অনেককেই। দিনে দুবার ব্রাশ করার পরও দুর্গন্ধ যেন থেকেই যায়। মুখ ঢেকে কথা বলা ছাড়া উপায় থাকে না, কারও সঙ্গে মুখোমুখি কথা বলতে গেলে বিব্রত লাগে, হাসতেও পারা যায় না প্রাণ খুলে। এমন সমস্যায় নিশ্চয় অনেকেই ভোগেন, তবে Odd বাংলা ডট কম থাকতে আর চিন্তা কীসের, আপনাদের জন্য রইল এই সমস্যার কিছু ঘরোয়া সমাধান-

লেবুর রস:নিয়মিত লেবুর রস পান করুণ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে লেবুতে থাকা অ্যাসিডিক কনট্যান্ট, মুখ গহ্বরে বাসা বেঁধে থাকা জীবাণুদের মেরে ফেলে। ফলে খারাপ গন্ধের প্রকোপ কমতে একেবারেই সময় লাগে না। এক্ষেত্রে এক কাপ জলে ২ চামুচ লেবুর রস ফেলে পান করতে পারেন অথবা সেই জল দিয়ে ভালো করে কুলকুচি করে ফেলেও দিতে পারেন। 

নারকেল তেল: এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান মুখে গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। ফলে মুখের গন্ধ দূর হতে সময় লাগে না। এক্ষেত্রে এক চামচ নারিকেল তেল মুখে নিয়ে ভালো করে কুলি করুন। কম করে ৫ মিনিট করতে হবে। তার পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। 

মৌরি: এতে রয়েছে অ্যান্টিবায়োটেরিয়াল প্রোপার্টিজ, যা মুখগহ্বরে তৈরি হওয়া ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে। ফলে দুর্গন্ধে বদলে যায় সুগন্ধে। যখনই মনে হবে মুখ থেকে গন্ধ বের হচ্ছে, একটু মৌরি নিয়ে চিবিয়ে নেবেন। 

বেকিং সোডা: শরীরের অন্দরে অ্যাসিড লেভেল ঠিক রাখার মধ্য দিয়ে মুখের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা। তাই এ ধরনের সমস্যায় যদি ভুগে থাকেন, তা হলে প্রতিদিন এক গ্লাস পানিতে অল্প পরিমাণে বেকিং সোডা মিশিয়ে কুলকুচি করুন। দেখবেন দারুণ ফল পাবেন। এ ক্ষেত্রে বেকিং সোডা দিয়ে ব্রাশ করলেও কিন্তু একই উপকার পাওয়া যায়। 

এলাচ: এলাচ মুখের গন্ধ দূর করতে দারুণ কার্যকর। তাই অফিসে কাজের ফাঁকে এলাচ মুখে রেখে দিন। দেখবেন অল্প সময়ের মধ্যেই দুর্গন্ধ একেবারে কমে যাবে।

পুদিনাপাতা: একে প্রাকৃতিক মাউন্ট ফ্রেশনার বলা যেতে পারে। তাই মুখে গন্ধ হলে ২-৩টি পুদিনাপাতা নিয়ে চিবিয়ে ফেলুন। উপকার পাবেন

লবঙ্গ: এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপাটি, যা মুখে গন্ধ তৈরি করা ব্যাকটেরিয়াদের মেরে ফেলে।  মুখে একটি লবঙ্গ নিয়ে চুসতে থাকুন। দেখবেন গন্ধ একেবারে চলে গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.