বয়স যদি হয় ২১-এর কম, তাদের ধূমপানে নিষেধাজ্ঞা জারি করার পথে সরকার!
Odd বাংলা ডেস্ক: ধূমপায়ীদের জন্য বড় খবর। শীঘ্রই ধূমপানে রাশ টানতে কোমর বেঁধে নামতে চলেছে কেন্দ্রীয় সরকার! সূত্রের খবর, এ ব্যাপারে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র৷ কী সেই আইন?
জানা গিয়েছে, কেন্দ্র বেঁধে দিতে চলেছে ধূমপানের বয়স সীমা৷ এই আইনে বলে, ২১ বছরের কম কাউকে সিগারেট বিক্রি করলে বিক্রেতাকে শ্রীঘরে যেতে হবে৷ শুধু তাই নয়, মোটা টাকার জরিমানাও দিতে হতে পারে৷
প্রায় প্রতি বছরই ধূমপান আইনের সংশোধন করতে থাকে সরকার৷ এবারের সংশোধনেই আসতে চলেছে এই নতুন আইন৷তবে শুধুই বয়স নয়, প্যাকেটা ছাড়া অর্থাৎ খোলা সিগারেট বিক্রির ক্ষেত্রেও কড়া আইন আসছে বলে জানা গিয়েছে৷ এই আইন অনুযায়ী, প্যাক করা সিগারেট প্যাকেটই বিক্রি করা হবে৷ প্যাকেট থেকে খুলে ১ বা ২ টো সিগারেট বিক্রি করা যাবে না।





Post a Comment