সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী গরু!

Odd বাংলা ডেস্ক: প্লাস্টিকের ডিম আর গরু। এখন তো টক অব দ্য টাউন। গরুকে দেবতা জ্ঞানে পুজো করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু জানেন কি এই গরুকেই সবথেকে ভয়ঙ্কর প্রাণী হিসাবে মনে করা হয় ব্রিটেনে। এক সংখ্যাতত্ত্ব বলছে, ১৫ বছরে ব্রিটেনে ৭৪ জন প্রাণ হারিয়েছেন গরুর আক্রমণে।

Health and Safety Executive (HSE) -এর সমীক্ষা অনুযায়ী, শিংয়ে তুলে আছাড় মেরে বা কাউকে ধাক্কা মেরে প্রাণে মারতে গরু বা ষাঁড়েরা ওস্তাদের ওস্তাদ। পিছিয়ে নেই বাছুরের দলও। অবশ্য, যেসব গরুর ওজন এক টনের বেশি তারাই বেশি ভয়ঙ্কর। ব্রিটেনে ১৫ বছরের মধ্যে ৭৪ জন প্রাণ হারিয়েছেন এই গরুর আক্রমণে। এই জন্যই সেদেশে গরুকে ভয়ঙ্কর প্রাণীদের তালিকার শীর্ষে রাখা হয়েছে।

HSE বলছে কুকুরের থেকেও আক্রমণাত্মক গরু। প্রাণনাশকারীও বটে। তাদের সমীক্ষা বলছে, আট বছরে সাতজন মানুষ প্রাণ হারিয়েছেন কুকুরের কামড়ে। HSE এই বিপদ থেকে আগাম সতর্কতা হিসাবে কৃষকদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। কৃষকরা যেন তাদের পালিত গরু বা বাছুরকে লোকালয়ে না ছাড়েন তার পরামর্শও দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.