ব্রিটিশ রাজনীতিতে ঝড় তোলা এক 'কল গার্লের' গল্প!

Odd বাংলা ডেস্ক: ক্রিস্টিন কিলার ১৯বছর বয়সেই লন্ডনের একজন জনপ্রিয় ক্যাবারে ডান্সার হয়ে উঠেছিলেন৷ তাঁর নাচ দেখার জন্য গণ্যমান্য ব্যাক্তিরাও ভিড় জমাতেন৷ এভাবেই একদিন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জন প্রোফিউমার সঙ্গে দেখা হয় ক্রিস্টিনের৷ ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হতে থাকে তাদের৷ তারা বিষয়টিকে লুকনোর চেষ্টা করলেও তা উঠে আসে রাজনীতির আঙিনাতেও৷

এই কল গার্ল ইংল্যান্ডের রাজনীতিতে যে ঝড় তুলে দিয়েছিল তা আজও অনেকের স্মৃতিতেই হয়তো উজ্জ্বল৷ একটা স্ক্যান্ডালেই তার নাম ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের অলিতে গলিতে৷

১৯৬০-এর দশক৷ ক্যাবিনেট মিনিস্টার জন প্রফিউমোর সঙ্গে ক্রিস্টিনের অ্যাফেয়ার প্রকাশ্যে এসে পড়ে৷ গোপন এই সম্পর্ক যখন গোটা বিশ্বের সামনে উঠে আসে তা ইংল্যান্ডে যেন ভূমিকম্প হওয়ারই সমান৷ এর জেরে প্রধানমন্ত্রীকেও গদিচ্যুত হতে হয়৷

বিষয়টি প্রকাশ্যে এসে পড়ায়, জন তার স্ত্রীকেও জানাতে বাধ্য হন৷ তারপর ক্যাবিনেটে জানান৷ এরপরেই তাঁকে পদত্যাগ করতে হয়৷ তাঁর পদত্যাগের এক মাস পরে প্রধানমন্ত্রী হারোল্ড ম্যাকমিলানকেও নিজের পদ থেকে সরে দাঁড়াতে হয়৷

ক্রিস্টিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জনকে সমালোচনার মুখে পড়তে হলেও, ক্রিস্টিন রাতারাতি চর্চার হট টপিক হয়ে ওঠেন৷ এমনকি তাঁর একটি নগ্ন ছবিও সে সময় ভাইরাল হয়ে যায়, যার জন্য ক্রিস্টিনকে ছয় মাস জেলেও কাটাতে হয়েছিল৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.