এক দেহে দুই হৃদয়, একটি পুরুষের অপরটি নারীর!
Odd বাংলা ডেস্ক: শরীর একটা। কিন্তু হৃদপিণ্ড একজোড়া। একটি পুরুষের, অপরটি নারীর। একাধারে দুই ‘হৃদয়’ নিয়ে সুস্থ জীবনের পথে কেরলের ৩৫ বছরের এক ব্যক্তি।
ওই ব্যক্তি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। মাত্র ১০ শতাংশ কাজ করছিল তার হার্ট। সেই পরিস্থিতিতে ওই ব্যক্তিকে সুস্থ করতে ‘বিরল’ হৃদপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
পুরনো হৃদপিণ্ডকে নতুন হৃদপিণ্ড দিয়ে ‘রিপ্লেস’ করে দেওয়া নয়। সাড়ে তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর, চিকিৎসকরা বুকের ডানদিকে নতুন হৃদপিণ্ড স্থাপন করে তার সঙ্গে পুরনো হৃদপিণ্ডটি সংযুক্ত করে দেন। যাতে ‘লোড’ দুটো হার্টের মধ্যে ভাগ হয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ওই ব্যক্তি





Post a Comment