যুদ্ধ হয়েছিল চাঁদে, মিলল ট্যাংক!


Odd বাংলা ডেস্ক: চাঁদ নিয়ে পৃথিবীবাসির আগ্রহের শেষ নেই। আবার একে ঘিরে অনেক রহস্যও রয়েছে। পৃথিবীর উপগ্রহটিকে নিয়ে বিজ্ঞানও বরাবরই আগ্রহী। তবে অজানা কারণে তাতে ভাটাও পড়েছে। রুশ নভোচান লুনা ১ ও ২ অভিযানের পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা রসকসমস’কে টেক্কা দিতে চাঁদে মানুষ পাঠায়।

চাঁদের বুকে ১৯৬৯ সালে প্রথম মানুষ হিসেবে পা ফেলার সময় নিল আর্মস্ট্রং সেবার বলেছিলেন, একজন মানুষের জন্য এটি ক্ষুদ্র একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রযাত্রা। অবশ্য সেই অগ্রযাত্রা মাঝে থমকে যায়। অনেকে আবার চাঁদে অভিযানের সত্যতা নিয়েই নাসা’কে প্রশ্নবিদ্ধ করে।

পরবর্তীতে ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ৬ বার চাঁদে মানুষ পাঠালেও অজ্ঞাত কারণে আগ্রহ হারিয়ে ফেলে। আবার রাশিয়া সবার আগে চাঁদে অভিযান চালিয়ে সফল হলেও রহস্যময় কারণে পিছিয়ে যায়।

মহাকাশ গবেষণায় দুই শক্তিমান প্রতিদ্বন্দ্বীর আগ্রহে ভাটা পড়ায় বিজ্ঞানীদের মধ্যেই প্রশ্ন দেখা দেয়। এরমধ্যে গুজব ওঠে অভিযান সফল না হওয়ায় চাঁদে পরমাণু বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় এলিয়েন বিশ্বাসীরা দাবি করে, চাঁদের অধিবাসীদের সঙ্গে সখ্যতা না হওয়ায় ওইমুখো হয়নি মানুষ। উল্টো যুদ্ধ বাঁধানোয় চাঁদে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে।

এমন দাবির স্বপক্ষে বিভিন্ন সময়ে নানা তথ্য ও ছবিও তুলে ধরেছে এলিয়েন বিশ্বাসীরা। সম্প্রতি এমনই এক ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চাঁদের বুকে দাঁড়িয়ে রয়েছে মানুষ্য নির্মিত যুদ্ধযান। আর সেই ছবি দেখিয়ে এলিয়েন বিশ্বাসীরা বলছেন, চাঁদে যে যুদ্ধ হয়েছিল এটি তারই প্রমাণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.