এসব দেশে নতুন বছরের শুরু হয় বিশেষ খাবার দিয়ে
Odd বাংলা ডেস্ক: বিদায়ী বছরের শেষ দিনে নতুন বছরকে বরণের জন্য ঘরে ঘরে বিরাজ করে উৎসবের আমেজ। এবার ২০২০ সালটি মহামারীর জন্য ওলটপালট হয়ে গেলেও ২০২১ সালে যেন এর প্রভাব না থাকে সেই আশা বিশ্ববাসীর।
বিভিন্ন দেশে বিভিন্ন রীতি মেনে নতুন বছরকে স্বাগত জানানো হয়। নিউ ইয়ার ইভের পার্টিকে ঘিরে থাকে হরেক রকম খাবারের আয়োজন। মজার সব রেওয়াজ ও প্রচলিত বিশ্বাস মেনে নতুন বছরে সৌভাগ্য আনতে এসব খাবার পরিবেশন করা হয়।
চলুন জেনে নিই কোন দেশ কোন খাবার খেয়ে নতুন বছর শুরু করে-
জাপান- জাপানের নিউ ইয়ার পার্টিতে যে খাবারটি অবশ্যই থাকে তার নাম হচ্ছে ‘সোবা নুডলস।’ জাপানি ঐতিহ্য অনুযায়ী এই খাবারকে বছর শেষের বিশেষ খাবারও বলা হয়। লম্বা সোবা নুডলস খেয়ে লম্বা ও সুখী জীবনের প্রত্যাশা জানানো হয়।
ইতালি- ইতালিতে মিষ্টি আলু ও ডালের স্টু পরিবেশন করা হয় থার্টি ফাস্টের ডিনারে।
স্পেন- স্পেনে বারোটি আঙুর খেয়ে নতুন বছর শুরু করার ঐতিহ্য রয়েছে। থার্টি ফার্স্টে টাইম স্কয়ারের সামনে বিশাল জনসমাগম হয়। রাত ঠিক বারোটার সময় ১২ বার ঘড়ির ঘণ্টাধ্বনি শোনা যায়। প্রতিটি ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে একটি করে আঙুর খেয়ে নতুন বছর শুরু করে স্পেনের নাগরিকরা।
জার্মানি- চিনি ও বাদাম দিয়ে তৈরি ‘সুগার পিগস’ খেয়ে নতুন বছরকে বরণ করে জার্মানির অধিবাসীরা।
মেক্সিকো- কলাপাতায় মোড়া এক বিশেষ ধরনের খাবার খেয়ে মেক্সিকোতে শুরু হয় বর্ষবরণ উৎসব। ‘টামালেস’ নামের এই খাবারে থাকে কর্ন, মাংস, পনিরসহ আরো কিছু আইটেম। এক ধরনের স্যুপের সঙ্গে পরিবেশন করা হয় এই খাবার।

ইরান- ইরানের নিউ ইয়ার পার্টিতে থাকে ‘কুকু সবজি’ নামের এক ধরনের খাবার। ডিম ও সবজি দিয়ে প্রস্তুত করা হয় এটি।

Post a Comment