বাড়ি ফাঁকা পেয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার বাবা

Odd বাংলা ডেস্ক: ঘটনা বাংলাদেশের। পিরোজপুরের ভাণ্ডরিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে পিরোজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার মেয়েটির মা বোনের বাড়িতে বেড়াতে গেলে রাতে নিজের ১২ বছর বয়সী মেয়েকে নিয়ে অভিযুক্ত ওই ব্যক্তি বসতঘরের পেছনের ঘরে ঘুমাতে যান। পরে রাত ১০টার দিকে মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা চালান বাবা। এ সময় মেয়েটি বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে পাশের ঘরে ঘুমিয়ে থাকা ফুফুকে জাগিয়ে ঘটনাটি জানালে বাবা টের পেয়ে পালিয়ে যান। সোমবার মেয়েটির মা বাড়িতে এসে ঘটনাটি শুনে ওই রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.