১১৯ বছর পর অসমে দেখা পাওয়া গেল ম্যান্ডারিন ডাকের


Odd বাংলা ডেস্ক: এই হাঁসটি শেষ বার দেখা মিলেছিল ১৯০২ সালে।তারপর কেটে গিয়েছে একশোরও বেশি বছর। এরপর প্রায় ১১৯ বছর পর আর  তাদের দেখা মিলল অসমে।কথা হচ্ছে ম্যান্ডারিন ডাকের। 

সমীক্ষা দলের একজন জানিয়েছেন,সচরাচর ম্যান্ডারিন ডাক ভারতে দেখতে পাওয়া যায় না।কিছুদিন আগে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার একটি দল বিরল প্রজাতির সাদা ডানার উড ডাকের সন্ধানে অসম থেকে অরুনাচল পর্যন্ত একটি সমীক্ষা চালিয়েছিল।হঠাৎই সমীক্ষকদের ক্যামেরায় ধরা পড়ে,মাগুরি বিলে ভাসমান একটি ম্যান্ডারিন ডাক। 

গত বছর উজানি অসমের তিনসুকিয়ায় বাঘজানে গ্যাস কূপে বিস্ফোরণ ঘটায় আশপাশের বাস্তুতন্ত্র-জলভূমিতে মারাত্মক প্রভাব পড়েছিল। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে যায় আশপাশের সব উদ্ভিদ। প্রচুর তেল ও বর্জ্য মিশেছিল আশপাশের বিল ও জলাভূমিতে। অদূরেই ছিল ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান ও পাখিদের পছন্দের চারণভূমি মাগুরি-মতাপুং বিল। তেলে, আগুনে, গ্যাসে বিলের প্রচুর মাছ মারা যায়। জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.