নালন্দা বিশ্ববিদ্যালয় - ভারতীয় ইতিহাসের এক রত্ন

Odd বাংলা ডেস্ক: নালন্দা একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় যা বিহারের দক্ষিণ-পশ্চিমে বৌদ্ধ সন্ন্যাস কেন্দ্র ছিল। এটি প্রাচীন যুগে শিক্ষার অন্যতম বৃহত কেন্দ্র ছিল। গুপ্ত আমলে কুমারগুপ্ত প্রথম নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তার উত্তরসূরীরা পৃষ্ঠপোষকতা করেছিলেন।

নালন্দা বিশ্বজুড়ে প্রথম আবাসিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যেখাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা  থাকতেন।বলা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয়ে ১০,০০০ এরও বেশি শিক্ষার্থী ছিল এবং ২,০০০ জন শিক্ষক ছিল।

নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, মেডিসিন থেকে মেডফিজিক্স, দর্শন এবং বৌদ্ধ ও হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ থেকে শুরু করে বিভিন্ন কোর্স করানো হত।তুরস্কের আক্রমণকারীরা ১১৯৩-এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আক্রমণ করে, আগুন ধরিয়ে দেয় এবং একে ধূলিসাৎ করে দেয়।

২০০৯ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সাইটের সম্ভাব্য তালিকায় নালন্দার ধ্বংসাবশেষ অন্তর্ভুক্ত করেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.