কালীঘাট মন্দিরে কাজ করছে না স্যানিটাইজার গেট, করোনা ঝুঁকি নিয়েই ভিড় মন্দির চত্বরে


Odd বাংলা ডেস্ক: করোনার হাত থেকে বাঁচতে ১ জুলাই মন্দির খোলার আগে স্যানিটাইজার গেট লাগানো হয়েছিল কালীঘাট মন্দিরের ৫টি গেট কিন্তু এই গেটগুলো কোনও কাজই করছে না।এই অবস্থায় করোনাকালে স্বাস্খ্যবিধির পরোয়া না করে প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজারে হাজারে পুণ্যার্থী কালীঘাটে মায়ের মন্দির দর্শনে যাচ্ছেন। পুলিশ, কালীঘাট টেম্পল কমিটি এই বিষয় নির্বিকার। দর্শনার্থীরা কোথাও অভিযোগ করে কোনও সুরাহা পাচ্ছেন না।
 
পান্ডাদেরও একই অবস্থা।অথচ একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ৫টি স্যানিটাইজার গেট মন্দিরের ৫টি গেটে বসানো হয়েছিল।সেই গেটগুলি সম্পূর্ণ অকেজো হয়ে পরে আছে।এখন প্রশ্ন উঠছে তাহলে এই ভাবে ঝুঁকি নিয়ে কেন কালী মায়ের দর্শনের ব্যবস্থা চালু রাখা হয়েছে? কেন স্যানিটাইজ না করেই দর্শনার্থীদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হচ্ছে? এই প্রসঙ্গে কালীঘাট টেম্পল কমিটির সভাপতি ও সাংসদ শুভাশীষ চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.